প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
ঢাকায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও জুয়ারীসহ ১৩ জন গ্রেফতার

ঢাকা জেলায় ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী, ৩ জন ছিনতাইকারী এবং ৯ জন জুয়ারী।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন টিম অংশ নেয়।
২৭ এপ্রিল ২০২৬ রাত ১০টা ১৫ মিনিটে সাভার মডেল থানাধীন তেতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহিদুল ইসলাম সুমন ওরফে সুমন খান (৪৭) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
এছাড়া একই দিনে রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী ফারদিন হাসান জিসান (২২) ও মাহফুজুর রহমান (২৪)-কে একটি ধারালো ছ্যানদা ও একটি ইলেকট্রিক শক মেশিনসহ গ্রেফতার করা হয়। অন্যদিকে রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার আউকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সেলিম আহম্মেদ সাগর (৩৬)-কে আটক করা হয়।
পরবর্তীতে ২৮ এপ্রিল রাত ১২টা ৩০ মিনিটে সাভার মডেল থানার ভরারী এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৯ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাসের বান্ডিল, নগদ ১৫,৫৫০ টাকা এবং একটি গামছা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান আসামী সুমনের বিরুদ্ধে পূর্বে ৮টি মাদক মামলা রয়েছে এবং অপর এক আসামীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ