প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
গাজীপুরে “সবার আগে বাংলাদেশ” উন্মুক্ত কনসার্টে তরুণদের ঢল

গাজীপুরের টঙ্গীতে “সবার আগে বাংলাদেশ” শ্লোগানে এক জমজমাট উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে রোববার রাতে কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম।
টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.শাহীন আলম চৌধুরীর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘রক অ্যাশেজ’সহ একাধিক শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উচ্ছ্বাস। বিশেষ করে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজক টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি ও সদস্য সচিব আলাউদ্দিন সুমন জানান, তরুণ সমাজকে ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করা এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া দর্শনার্থীরাও এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ