সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করতে একটি বিশেষ ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ সেমিনার রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ম্যানুয়ালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জনাব জহির উদ্দিন স্বপন এমপি মাননীয় মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শবনম মোস্তারী, অতিরিক্ত সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কবিতা বোস, কান্ট্রি ডিরেক্টর, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
সভাপ্রদান: ফারুক ওয়াসিব, মহাপরিচালক, পিআইবি,
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গসহ সকলের প্রতি সম্মানজনক ও ন্যায্য উপস্থাপন নিশ্চিত করতে জেন্ডার সংবেদনশীলতা অত্যন্ত জরুরি। নতুন এই ম্যানুয়ালটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে এবং সংবাদ পরিবেশনে বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে সংবাদে অনিচ্ছাকৃতভাবে লিঙ্গভিত্তিক স্টেরিওটাইপ ও পক্ষপাতিত্ব দেখা যায়। এই ম্যানুয়েল সাংবাদিকদের সচেতন করবে এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনে দিকনির্দেশনা দেবে।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে গণমাধ্যমে সমতা ও মানবাধিকারের বিষয়গুলো আরও গুরুত্ব পাবে।
উল্লেখ্য, ম্যানুয়ালটিতে জেন্ডার সংবেদনশীল ভাষা ব্যবহার, ভিকটিমের গোপনীয়তা রক্ষা, স্টেরিওটাইপ এড়িয়ে চলা এবং ভারসাম্যপূর্ণ উৎস ব্যবহারের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||