গাজীপুর সিটি কর্পোরেশন-এর ৩৭ নং ওয়ার্ডের সচিব, সাইফুল ইসলাম শাওন ও তার সহকারীর নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় সাধারণ মানুষের দাবি নিয়োগ প্রক্রিয়ায় নিয়মনীতি অনুসরণ করা হয়নি এবং আওয়ামী প্রভাব খাটিয়ে ওয়ার্ড সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনে লিখিত অভিযোগ দাখিল।
অভিযোগে বলা হয়, সাবেক যুবলীগ নেতা জুলাই হত্যা মামলার আসামি সাবেক কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং মেয়র জায়েদা খাতুন-এর প্রভাব ব্যবহার করে যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট সাইফুল ইসলাম শাওনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পূর্ববর্তী সরকারের সময় স্থানীয় জনপ্রতিনিধিদের প্রভাবের কারণে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটলেও কেউ মুখ খুলতে সাহস পায়নি। সম্প্রতি তারা বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন, তবে এখনো দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া পাননি।
অভিযোগে আরও বলা হয়েছে, জুলাইয়ের ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার আসামি হিসেবে অভিযুক্ত রাশেদুজ্জামান জুয়েল মন্ডল গ্রেপ্তার হয়ে প্রায় দেড় বছর কারাভোগের পর জামিনে মুক্তি পান এবং বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
এ অবস্থায়ও তিনি এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করছেন এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড সচিবের মাধ্যমে তথ্য সংরক্ষণ করছেন বলে অভিযোগ রয়েছে। সকাল ৯টা ও বিকাল ৪টা পর্যন্ত অফিস খোলা থাকার নিয়ম থাকলে-ও রাত ১০-১১ টা পর্যন্ত অফিস খোলা রেখে ব্যক্তিগত ও পারিবারিক অনিয়ম দুর্নীতি করছেন ওয়ার্ড সচিব শাওন এমনটাই দাবি অনেকের।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানান, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, আইডি কার্ড তৈরি ও সংশোধন, বিভিন্ন ভাতা এবং সরকারি সুযোগ সুবিধার অনৈতিক ভাবে তৈরির কাজ করেন টাকার বিনিময়ে, ওয়ার্ড সচিব শাওন ও তার সহকারী।
আরও জানান আত্মীয় করন ও আওয়ামীলীগ নেতাদের নির্দেশে, আওয়ামীপন্থী অনেকে এই সুযোগ সুবিধা পান। সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বিএনপিপন্থী নেতাকর্মী ও ৩৭ নং ওয়ার্ডের সাধারণ জনগণ।
এছাড়া আওয়ামী নেতারা সাবেক মেয়র এম এ মান্নান-এর আমলের নিয়োগপ্রাপ্ত সচিবদের বদলি করে নিজের পছন্দমতো লোক নিয়োগ দিয়েছিলেন বলেও অনেকে দাবি করছেন।
এই বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ছামিউল কাদের জানান, অভিযোগটি পেয়েছেি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে ৩৭ নম্বর ওয়ার্ডের সচিব সাইফুল ইসলাম শাওনের কাছে জানতে চাইলে, অফিসিয়াল কোনো সাক্ষাৎ দিবেনা বলে। আন অফিসিয়াল ভাবে বলেন, আমি আওয়ামী লীগ এর সাথে ও এমপি জাহিদ আহসান রাসেল এর সাথে সম্পৃক্ত ছিলাম, চাকুরী পাওয়ার আশায়, এবং যুবলীগ এর সাথে ও ছিলাম। তখন আমার নেতা জুয়েল মন্ডল এর নির্দেশে, মেয়র জাহাঙ্গীর ও এমপি জাহিদ আহসান রাসেল এর রাজনীতি করার কারনে ৩৭ নং ওয়ার্ড সচিব এর চাকুরী পেয়েছি।
আরেক প্রশ্নের জবাবে বলেন, আমার বাড়ি এখানে তাই মাঝে মধ্যে রাত পর্যন্ত অফিস করি। আর (আমার চাকুরী কোন নিয়মে হইছে তা জানিনা) আমি আওয়ামীলীগ এর রাজনীতি করেছি আমাকে চাকুরী দিয়েছে আওয়ামী লীগ নেতারা।
((অনুসন্ধান চলছে বিস্তারিত জানতে পারবেন আগামী পর্বে))
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||