ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বুড়ির পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ভোর ৩টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা এবং সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ কামাল হোসেন (৪৫), পিতা মৃত আছর উদ্দিন ও মাতা মৃত গুলজান বেগম, স্থায়ী ঠিকানা বুড়ির পাড়া, আশুলিয়া, ঢাকা এবং মোঃ মাহাবুর রহমান (৩৫), পিতা মোঃ হানিফ আলী ও মাতা মোছাঃ মালেকা বেগম, স্থায়ী ঠিকানা ছোট খাটামারি, ভূরুঙ্গামারি, কুড়িগ্রাম। তিনি বর্তমানে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় সোনামিয়া মার্কেট সংলগ্ন কালাম মাতুব্বরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২২,২০০ টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||