প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
গংগাচড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় রংপুরের গংগাচড়া উপজেলায়ও আজ সোমবার (২০ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন শুরু হয়েছে।
এ উপলক্ষে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজানুল হাসান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আশিকুর রহমান, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এমটি (ইপিআই), সাংবাদিক এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে সকলকে টিকার আওতায় আনার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে এ ক্যাম্পেইন বাস্তবায়িত হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ