গাজীপুর মহানগরীর গাছা এলাকায় আঃ খালেক শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় গাছার বটতলা রোডস্থ হাজী আহাম্মদ আলী পাবলিক স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হারুনুর রশিদ খান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন এবং রোকেয়া স্মরণী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন আব্দুল খালেক শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন এবং সভাপতি মোঃ বেলায়েত হোসেন।
বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সফল করতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সার্বিক সহযোগিতা প্রদান করে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||