প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে ছাহেরা বানু (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানা পুকুর চৌধুরীপাড়া (দোলাপাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ছাহেরা বানু ওই এলাকার বাসিন্দা সাহেব আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ছাহেরা বানু প্রতিবেশী মরিয়ম বেগমের মাধ্যমে পার্শ্ববর্তী বাজার থেকে আপেল, কমলাসহ বিভিন্ন ফল আনান। পরে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তিনি তার দুই নাতনী শাহাজাদী খাতুন (৮) ও স্নেহা খাতুনের (৬)-এর হাতে ফল দিয়ে তাদের বাড়ির বাইরে যেতে বলেন।
দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে নাতনীরা ঘরে ফিরে এসে তাদের নানিকে ডাকাডাকি করে। ঘরের দরজা বন্ধ পেয়ে তারা টিনের দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে ছাহেরা বানুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙে তাকে ঘরের বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ধারণা করা হচ্ছে, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে সবার অজান্তেই তিনি আত্মহত্যা করেন।
ঘটনার সময় তার স্বামী সাহেব আলী সকাল আনুমানিক ৭টার দিকে পার্শ্ববর্তী এলাকায় নির্মাণ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ