প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৯:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
দাখিল পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও নবীন বরণে উৎসবমুখর আয়োজন

শিক্ষা, অনুভূতি আর ভবিষ্যতের প্রত্যাশায় ভরপুর এক প্রাণবন্ত পরিবেশে নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ গয়াবাড়ী ফুটানির হাটে অবস্থিত আব্বাস আলী সরকার দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে দাখিল পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।
১৬ এপ্রিল আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া এবং নবাগত ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। বিদায় আর বরণের এই মিলনমেলায় আবেগ, ভালোবাসা ও অনুপ্রেরণার এক অনন্য আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান। সমাপনী বক্তব্যে মাদরাসার সুপার হারুন অর রশিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আনোয়ারুল হক সরকার (লেবু), শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
বক্তারা বলেন, দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে নতুন ভবনে আধুনিক সুবিধা সংযোজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন একটি শিক্ষা-বান্ধব পরিবেশে রূপ নিয়েছে। নৈতিক শিক্ষা, যুগোপযোগী পাঠদান এবং ধারাবাহিক সাফল্যের মাধ্যমে মাদরাসাটি ইতোমধ্যে শতভাগ ফলাফল অর্জনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাসিক মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষাতেও শিক্ষার্থীরা শীর্ষস্থান ধরে রাখছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস সহকারী আমিনুর রহমান। সার্বিকভাবে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও প্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ