প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
রূপসায় গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রুনু

আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু রূপসার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় চালিয়ে যাচ্ছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে নিয়ে তিনি প্রতিদিন মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ করছেন।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ এপ্রিল) সকালে তিনি নৈহাটি ইউনিয়নের পূর্ব রূপসা ঘাট ও পূর্ব রূপসা বাগমার বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী, সাধারণ ভোটার এবং পরিবহন শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা শোনেন।
গণসংযোগ শেষে তিনি স্থানীয় সিএনজি ও লেগুনা চালকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পেশাগত অবস্থা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপস্থিত জনসাধারণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মো. রয়েল, জিএম রাজিব, দেলোয়ার হোসেন, এনায়েত, মেহেদী, লিটন, আজাদ, আকতার, হাসান, নুর ইসলাম, মহিদ মোল্লা, বেলাল গাজী, তারেক বাবু, রনি, রসুল, মনির, ইমন, পিয়াল, মনি শফিক, ইকবালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ