প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ

চৈত্র গেল,বৈশাখ এলো
-আবু নাসের সিদ্দিক তুহিন
কৃষ্ণচূড়ায় আগুন লেগেছে
শাখায় শাখায় রং,
চৈত্র গেলে, বৈশাখ আসে
বর্ষবরণ টং ।
শহর নগর ,গঞ্জ গ্রামে
বৈশাখী সব মেলা,
আনন্দ সব ঘরে ঘরে
মনের মধ্যে খেলা।
মাটির পুতুল, বাঁশের বাঁশি
কচি খেজুর কিনবে,
বর্ষবরণ এ মেলাতেই
নতুন কিছু চিনবে।
সবার মুখে হাসির ঝিলিক
খুশির বন্যা বয়,
আজ বৈশাখী এমন দিনে
কে ঘরেতে রয় ।
ঘরে ঘরে নতুন ধানে
হাসছে হাসিখুশি,
বৈশাখ এলে গাছের শাখায়
কচি পাতার খুশি।
পিঠে পায়েস পান্তা ভাতে
গলায় বাংলা গান,
বাংলা বছর সবার প্রাণে
আনছে নতুন টান ।।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ