ঝিনাইদহে প্রায় ৫ (পাঁচ)হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সে সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবিব, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, খরিপ মৌসুমে আউশ উফষী, মুগ ও তিলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৪(চার) হাজার ৯’শ (নয়) কৃষকের এ সার ও বীজ বিতরণ করা হয়। ৩৫’শ (পয়ত্রিশ) কৃষক প্রত্যেকে ২০ (বিশ) কেজি রাসায়নিক সার ৫ (পাঁচ) কেজি বীজ, ৮’শ (আট) কৃষক ১৫ (পনের) কেজি রাসায়নিক সার, ৫ (পাঁচ) কেজি বীজ ও ৬’শ (ছয়) কৃষক ১৫ (পনের)কেজি সার ও ১ (এক) কেজি করে বীজ পেয়েছেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||