নিজস্ব প্রতিবেদক:
আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এক কথায় বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা। এটি এই জগৎ কি না সংশয় প্রকাশ করে তিনি আরও বলেছেন, এ আইয়ামে জাহেলিয়াতের নমুনা।
বুধবার ‘আয়নাঘরের তিনটি স্পট পরিদর্শন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় স্থানীয় ও বিদেশি গণমাধ্যম প্রতিনিধি এবং উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও ভুক্তভোগীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সরকারের সময়ে করা গোপন এসব বন্দিশালা আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধান উপদেষ্টা বলেন, যারা নিগৃহীত হয়েছে, যারা এটার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে এখানে, তাদেরর মুখে থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোন ব্যাখা নেই।
প্রধান উপদেষ্টা বলেন, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। বিগত সরকার আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আমরা দেশের অবনতির চূড়ান্ত যে রূপ দেখলাম সর্বক্ষেত্রে। এটা তার একটা প্রতিচ্ছবি।
আয়না ঘর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় গত জুলাই মাসে আন্দোলনের সময় সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের টর্চারসেলে যে কামরাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা নাহিদ ইসলামকে রাখা হয়েছিল, সেগুলো তারা আইডেন্টিফাই করেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||