প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠন এর ১০১২ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

দৌলতপুর মোহনা সাহিত্য ও সমাজ কল্যাণ সংগঠনের ১০১২ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
গতকাল বিকাল ৫ টায় দৌলতপুর মুহাসিন মোড়স্থ সি এস এস অফিস সংলগ্ন মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠন এর ১০১২ তম সাপ্তাহিক সাহিত্য আসর অধ্যাপক তাপস বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এল কলেজের সাবেক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল মান্নান । মোঃ ওলিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাসির আহমেদ, কবি হাবিবুর রহমান, কবি নূরুন নাহার হীরা।
আসরে গল্প কবিতা ছড়া আবৃত্তি গানে অংশ গ্ৰহণ করেন কবি এম এ হান্নান, কবি পি জি এল মোঃ ইউনুছ আলী, কবি অশোক কুমার বল, আবৃত্তি শিল্পী সাবিত্রী গাইন নীলিমা, কবি জুয়েল আহমেদ, কবি মিন্টু কুমার নন্দী, মোঃ ওলিউর রহমান প্রমুখ।
আসরে প্রধান অতিথি শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল মান্নান স্যার এর ৭৮ তম জন্মদিন পালন করা হয়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ