প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
রূপসায় প্রতিবন্ধীদের বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

রূপসায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে এক বিশেষ সহায়তা কর্মসূচী সম্পন্ন হয়েছে। আজ ২ এপ্রিল উপজেলার ১৩ জন অসচ্ছল প্রতিবন্ধী নাগরিকের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইল চেয়ার তুলে দেন। চলাচলের নতুন সরঞ্জাম পেয়ে অনেকদিন ধরে গৃহবন্দী থাকা এই মানুষগুলোর চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।হুইল চেয়ার বিতরণ কালে উপস্থিত ছিলেন তরফদার সাইফুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ সুবীর দেবনাথ, ডাঃ বিজয় বিশ্বাস, ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম, শুভাগত দেব এবং সংশ্লিষ্ট অফিসের অন্যান্য স্টাফবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা রিকতা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের চলাচলের পথ সুগম করতে সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই তারা যেন পরনির্ভরশীলতা কাটিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। বিনামূল্যে এই আধুনিক হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তার ফলে এখন থেকে তারা সহজেই চলাফেরা করতে পারবেন এবং সামাজিক কাজে অংশ নিতে পারবেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ