একজন সাংবাদিক জাতির বিবেক সমাজের আয়না এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চতুর্থ স্তম্ভ, না জেনে না শুনে তদন্তবিহীন শুধুমাত্র ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে পড়ে প্রশাসন যদি একজন সিনিয়র সাংবাদিকের নাম একটি মামলার মধ্যে জড়িয়ে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে তাহলে সাংবাদিক সমাজ বসে থাকবে না এমনটাই জানিয়েছেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। সাংবাদিক এনামুল হক সুজন একজন সৃজনশীল সাংবাদিক এবং সাহসী কলম যোদ্ধা তার জ্ঞানগর্ভ প্রতিবাদ মুখর লেখা ইতিমধ্যে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের ঘুম হারাম করে ফেলেছে। তারাই ষড়যন্ত্র করে এই প্রথিতযশা সাংবাদিককে ইচ্ছে করে প্রশাসনকে ভুল বুঝিয়ে একটি মামলার মধ্যে তাকে অন্তর্ভুক্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক এনামুল হক সুজন একজন ভদ্র বিনয়ী অমায়িক ব্যক্তিত্ব । তিনি দীর্ঘ জীবন তাঁর পৈত্রিক এলাকা গাজীপুর শ্রীপুর জৈনাবাজার এম সি বাজার থেকে শুরু করে বৃহত্তম ময়মনসিংহ ও সেনা কল্যাণ ভবন বাংলাদেশসহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে অত্যন্ত সততার সাথে ব্যবসা বাণিজ্য করে আসছেন এবং একটি জাতীয় দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত থেকে নিজেকে ইতিমধ্যে একজন সৎ বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে সমাজ ও রাষ্ট্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন । পেয়েছেন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্রেস্ট ও পুরস্কার। শ্রীপুরের একটি ভূমিদস্যু মামলায় বিস্ফোরক জাতীয় মামলার মধ্যে তার নাম সম্পৃক্ত করার অপচেষ্টায় কুচক্রী মহল ভুল তথ্য ভুল নাম দিয়ে ঘৃণ্য ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্রকারীরা এতটাই চালাক এবং দুষ্ট প্রকৃতির তারা শ্রীপুর থানা পুলিশকে গোমড়া করে মিথ্যা তথ্য দিয়ে এনামুল হক সুজনকে মিথ্যা মামলায় জড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বিষয় নিয়ে পুলিশ সুপার গাজীপুর জেলার সাথে কথা বললে তিনি দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে জানান। কাউকে অযথা হয়রানি করা পুলিশের কাজ নয়, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে কাউকে মিথ্যা মামলায় ফাঁসায় পুলিশ তদন্ত করে অবশ্যই মূল তদন্ত রিপোর্ট চার্জসিটে তাকে বাদ দিয়ে দিবে এতে কোন সন্দেহ নেই। আপনাদের আবেদন আমি পেয়েছি এবং আমি সংশ্লিষ্ট পুলিশ তদন্তকারী কর্মকর্তাকে বলে দেব তিনি যেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে কোনোভাবে আপনাদের দাবি সুজনের বিরুদ্ধে যদি কোন কিছু পাওয়া না যায় তাহলে অবশ্যই তাকে মামলা থেকে বাদ দেয়া হবে। এ বিষয়ে শ্রীপুর গাজীপুরের সাংবাদিকরা ইতিমধ্যে শ্রীপুর থানার সামনে বিশাল মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত বিজ্ঞ সিনিয়র সাংবাদিকরা জোর দাবি তুলেন ষড়যন্ত্রকারীরা ইচ্ছে করে পুলিশের সাথে আঁতাত করে সাংবাদিক এনামুল হক সুজনকে মিথ্যা মামলায় জড়িয়েছে অনতিবিলম্বে তাকে এই মামলা থেকে বাদ না দিলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা জানায়। এ বিষয়ে মানববন্ধন সহ বিভিন্ন ছবি সম্মিলিত একটি প্রোফাইল এবং একটি আবেদন মামলা থেকে তার নাম প্রত্যাহারের জন্য সকল কিছু একত্রিত করে ইতিমধ্যে পুলিশ সুপার গাজীপুর জেলা এবং এডিশনাল পুলিশ সুপার প্রশাসন ও অর্থ এবং অফিসার ইনচার্জ শ্রীপুর থানায় জমা দেয়া হয়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||