গাজীপুর গাছা থানা আওতাধীন মালেকের বাড়ি এলাকায় রাজধানী গেস্ট হাউস নামের একটি আবাসিক হোটেল কে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ হোটেলে সাইন বোর্ডেসম্পূর্ণ অসামাজিক কার্যকলাপ মুক্ত লেখা থাকলেও বাস্তবে সেখানে চলছে রমরমা দেহ ব্যবসা, ও অনৈতিক কর্মকান্ড, এতে এলাকার সামাজিক পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, অনুসন্ধানে জানা গেছে মালেকের বাড়ি এলাকায় ঐ গেস্ট হাউস টি দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের আড়ালে উঠতি বয়সী তরুণ তরুণী ও ভাসমান যৌনকর্মীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে, হোটেলের প্রবেশপথে বড় বড় অক্ষরে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষার কথা লেখা থাকলেও ভেতরের সম্পূর্ণ ভিন্ন, স্থানীয়দের অভিযোগ টাকার বিনিময়ে এখানে দিন-রাত অসামাজিক কাজকর্ম চলে, হোটেলটি জনবহুল এলাকায় অবস্থিত হওয়ায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চলাচলের সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান আমরা পরিবার নিয়ে এই রাস্তায় চলতে পারি না, সাইনবোর্ডে এক কথা লেখা থাকলেও ভেতরে কি হয় তা সবার জানা, এই গেস্ট হাউজের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে, প্রশাসনের উচিত অবিলম্বে এটি বন্ধ করে দেওয়া, এলাকাবাসীর দাবি দীর্ঘ দিন ধরে এই অনৈতিক ব্যবসা চললেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না, মাঝে মধ্যে লোক দেখানো অভিযানের কথা শুনা গেলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, হোটেলের আড়ালে চলা এই মাদক ও দেহ ব্যবসা বন্ধে গাছা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের ( ডিবি ) হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল, গাজীপুর শিল্পাঞ্চল এলাকায় দিন দিন আবাসিক হোটেলের সংখ্যা বাড়লেও এর বড় একটি অংশই এমন অনৈতিক কাজে লিপ্ত, গাছা থানার মালেকের বাড়ির এই রাজধানী গেস্ট হাউস নিয়ে এলাকাবাসীর দাবি একটাই দ্রুত তদন্ত সাপেক্ষে এই হোটেলটি সিলগালা করা হোক, এবং অপরাধীদের আইনের আওতায় আনা হোক,
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||