প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
রূপসা রিপোর্টার্স ক্লাবে উৎসবমূখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

এসএম নুর ইসলাম স্টাফ রিপোর্টারঃ
আজ ঈদের চতুর্থ দিনে রূপসা উপজেলা সদরে অবস্থিত রূপসা রিপোর্টার্স ক্লাবের প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী 'ঈদ পুনর্মিলনী' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সকল সাংবাদিকগন তাদের আলোচনায় রূপসা উপজেলার বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার এবং সম্ভাবনা তুলে ধরার কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
ভারপ্রাপ্ত সভাপতি: মোঃ আইয়ুব আলী
সিনিয়র সহ-সভাপতি: মোঃ মোয়াজ্জেম হোসেন ও সিনিয়র কার্যকারী সহ-সভাপতি এস এম নুর ইসলাম
সাধারণ সম্পাদক: মোঃ তৌহিদ
কোষাধ্যক্ষ: মোঃ শামীম চৌধুরী
সাংগঠনিক সম্পাদক: মোঃ গোলাম রব্বানী
সদস্যবৃন্দ: মোঃ কুরবান ও মোঃ মাসুম বিল্লাহসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়নে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ