প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৯:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
আশুলিয়ায় গার্মেন্টস কর্মীর আত্মহত্যা: এলাকায় চাঞ্চল্য

আশুলিয়া-এর জামগড়া এলাকায় এক নারী গার্মেন্টস কর্মীর আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম মোছা: খাদিজা খাতুন।স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিজা খাতুন দীর্ঘদিন ধরে পোশাক খাতে কর্মরত ছিলেন। তিনি A.M Design LTD, শারমিন গ্রুপে কাজ করতেন এবং পরিবারের আর্থিক দায়িত্ব বহন করে আসছিলেন। তিনি আব্দুল মালেকের কন্যা এবং তার মায়ের নাম জরিমন খাতুন। জানা যায়, তিনি জামগড়ার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন, যা অবসরপ্রাপ্ত কর্নেল ফজলুর রহমানের মালিকানাধীন। স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে পূর্বেও একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া বাড়ির ভাড়াটিয়াদের সঠিক তথ্য সংরক্ষণে গাফিলতির অভিযোগও রয়েছে বাড়িওয়ালা ও ব্যবস্থাপকের বিরুদ্ধে।
প্রতিবেশীরা জানান, খাদিজা খাতুন ছিলেন পরিশ্রমী ও দায়িত্বশীল একজন নারী। নিজের পরিবারের পাশাপাশি আশেপাশের মানুষের প্রতিও তিনি সহানুভূতিশীল ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে আশুলিয়া থানা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের মতে, জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও সংগ্রাম করে এগিয়ে যাওয়া এই নারীর মৃত্যু সমাজের জন্য একটি বেদনাদায়ক ঘটনা
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ