মো: আরিফ‑উজ‑জামান বর্তমানে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অনুবিভাগে উপসচিব পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। গত ১১ নভেম্বর ২০২৫ ইং তারিখে প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গোপালগঞ্জ জেলার সর্বোচ্চ প্রশাসনিক এই দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সেবার মান উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। স্থানীয় প্রশাসনের বিভিন্ন সূত্রে জানা যায়, তার দক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে।
বিশেষ করে দেশের বর্তমান ক্লান্তিকর ও চ্যালেঞ্জপূর্ণ সময়ে তিনি একজন দায়িত্বশীল প্রশাসক হিসেবে সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলীর পরিচয় দিয়ে জনগণের আস্থা অর্জন করেছেন । সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা এবং সমস্যা সমাধানে তার আন্তরিক প্রচেষ্টা প্রশাসনের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে ।
সংশ্লিষ্ট মহলের মতে, সৎ ও কর্মঠ এই প্রশাসকের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা ভবিষ্যতে উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||