কেমন করে
নূরুন্নাহার বেগম
বলতে পারলে অমন কথা
বেরোয় এ ঘর থেকে
এ ঘরতো আমিই বানিয়েছি
আমার গয়না বেঁচে।
ঢেলেছি কড়ি, শ্রম, সময়
রাতজাগা শত প্রহর
দু'হাতের অবারিত স্পর্শে
তুলেছি কত ঝর।
বিরহে কাটাতে চাইনা জীবন
কপটতায় হই হতবাক
লালন করা স্বপ্নগুলো আমার
অভিমান আমারই থাক।
সব কথা চাইলেই যায়না বলা
কিছু কথা ব্যথাতুর
শত কাজেও যায়না ভোলা
হৃদয়ে ঘটে ভাঙ্গচুর ।
আমার বাড়ি দিয়েছ বেঁচে
নামটি গেছে মুছে
হয়তো যেতাম সেই বাড়িতেই
থাকত যদি কাছে।
তোমাকে দিতাম সেদিন মুক্তি
বন্ধু স্বজন যত
যে ক' টা দিন থাকব বেঁচে
সবাই তোমার মত।
যাওয়ার জায়গা হয়েছে ক্ষীণ
আপনজনেরাও ওপারে
এজনমে কে দেবে আমায় ঠাঁই
একবারই যাব কবরে।
কেমন করে
নূরুন্নাহার বেগম
বলতে পারলে অমন কথা
বেরোয় এ ঘর থেকে
এ ঘরতো আমিই বানিয়েছি
আমার গয়না বেঁচে।
ঢেলেছি কড়ি, শ্রম, সময়
রাতজাগা শত প্রহর
দু'হাতের অবারিত স্পর্শে
তুলেছি কত ঝর।
বিরহে কাটাতে চাইনা জীবন
কপটতায় হই হতবাক
লালন করা স্বপ্নগুলো আমার
অভিমান আমারই থাক।
সব কথা চাইলেই যায়না বলা
কিছু কথা ব্যথাতুর
শত কাজেও যায়না ভোলা
হৃদয়ে ঘটে ভাঙ্গচুর ।
আমার বাড়ি দিয়েছ বেঁচে
নামটি গেছে মুছে
হয়তো যেতাম সেই বাড়িতেই
থাকত যদি কাছে।
তোমাকে দিতাম সেদিন মুক্তি
বন্ধু স্বজন যত
যে ক' টা দিন থাকব বেঁচে
সবাই তোমার মত।
যাওয়ার জায়গা হয়েছে ক্ষীণ
আপনজনেরাও ওপারে
এজনমে কে দেবে আমায় ঠাঁই
একবারই যাব কবরে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||