প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
পুলিশ সদস্যের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান

কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান”এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যের পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
অদ্য ১২ মার্চ ২০২৬ সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী সাতক্ষীরা জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
এসময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সাতক্ষীরা সব সময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব জান্নাতুল ফেরদৌস তুলি, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা জেলা
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ