প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
সাভারের আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কের ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে নির্মিত অস্থায়ী দোকান ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং যানজটেরও কারণ হচ্ছিলো।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা ফুটপাত দখলমুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এতে পথচারীদের চলাচল সহজ হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ