ঢাকা জেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
ডিবি সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১১টা ৫০ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর একটি দল কাঠগড়া চৌরাস্তা, দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সজল মন্ডল (২৮)। তিনি দুর্গাপুর মন্ডল পাড়া, আশুলিয়া এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||