প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১০:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এতে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে কে বা কারা জেলা প্রশাসকের বাসভবনের সামনে জেলার গুরুত্বপূর্ণ সড়ক বঙ্গবন্ধু সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তার কারণ জানাতে পারেনি পুলিশ।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||
দুঃখিত আপনি এই সাইট থেকে কন্টেন কপি করতে পারবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ওয়েব সাইট থেকে কন্টেন কপি করা আইনানুক অপরাধ। ধন্যবাদ