ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের জন্য ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনি মালামাল বিতরণ করা হবে আগামীকাল রবিবার।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
তিনি বলেন, গাজীপুর জেলার অন্তর্ভুক্ত পাঁচটি সংসদীয় আসনের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্ধারিত ব্যালট পেপারসহ অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্র ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় গাজীপুর জেলায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||