
আব্দুল হামিদ, আজিজ সংবাদদাতা :-
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতীক ধানের শিষের পক্ষে কুলাউড়ায় ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।জাকির হোসেন উজ্জ্বল নেতৃত্বে আজ শুক্রবার কুলাউড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ প্রচারণা চালানো হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে ধানের শিষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট চাওয়া হয়।
প্রচারণায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার যুবদল নেতা জাকির হোসেন উজ্জ্বল, সিনিয়র যুবদল নেতা মো. কাওসার আহমদ নিপার, কুলাউড়া পৌর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. গৌউছ মিয়া, কুলাউড়া পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ, যুবদল কর্মী মো. রাহাতুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতা এডভোকেট কামরুল ইসলাম।নেতাকর্মীরা বলেন, জনগণ বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শিষ। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শিষে ভোট দেওয়ার জন্য তারা ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও প্রচারণায় অংশ নেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||