বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক,বরিশাল -৬(বাকেরগঞ্জ)আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেছেন,"বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ মাটিতে বিভেদের কোনো স্থান নেই। ধানের শীষ জয়ী হওয়া মানেই এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হওয়া।শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক 'সম্প্রীতি সমাবেশে' প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল হোসেন খান তাঁর বক্তব্যে আরও বলেন, "আমি যুদ্ধের ময়দানে যেমন অন্যায়ের প্রতিবাদ করেছি, তেমনি আজও মানুষের অধিকার আদায়ে রাজপথে আছি। একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু আমরা তা হতে দেব না। আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আমরা বাকেরগঞ্জে উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন দিগন্ত উন্মোচন করব।"
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিভাগীয় কমিশনার বাবু বিজন কান্তি সরকার। তিনি বলেন, "বিভেদ নয়,ঐক্যই হোক আমাদের শক্তি,
বিএনপির রাজনীতি হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করা।"
বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিমাই কীর্তনীয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব গোপাল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা আহ্বায়ক মন্টু চন্দ্র বৈদ্য,বরিশাল জেলা যুগ্ম আহ্বায়ক দেবাশীষ রায় কলিন্স, বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু সুনিল কুমার দাস ঝন্টু, বাকেরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতা বাবু পঙ্কজ কুমার দাস।
দিনব্যাপী এই সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||