ঢাকা ১৪ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী তুলির পাশে এস এ খালেক পুত্র আব্দুল লতিফ
এনায়েত উদ্দিন জিয়া :
ঢাকা ১৪ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এ খালেক সাহেবের সুযোগ্য সন্তান সৈয়দ আব্দুল লতিফ পাপ্পু সাহেবের আণমন্ত্রণে ওনার নিজ বাসায় বিএনপি'র স্পোকস পারসন মাহাদী আমিনসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, এসময় সৈয়দ আব্দুল লতিফ পাপ্পু ঢাকা ১৪ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পাশে সর্বাত্মকভাবে থাকার ঘোষণা দেন । সেখানে উপস্থিত ছিল জাতীয়তাবাদী দল বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী। আব্দুল লতিফ পাপ্পু ভাই বলেন আমার বাবা সারা জীবন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রেসিডেন্ট শহিদ মরহুম জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী দল এর মাধ্যমে বাংলাদেশের মানুষের পাশে থেকে ঢাকা ১৪ আসনের জনগণকে সেবা দিয়ে এসেছেন। আমিও এমনিভাবে কাজ করে যাব। ঢাকা ১৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, এস এ খালেক সাহেব ছিলেন বিএনপি'র তথা বাংলাদেশের রাজনীতির বর্ষীয়ান নেতা, তিনি গাবতলীসহ ঢাকা ১৪ আসনের জনগণকে তার সাধ্যমত সেবা দিয়ে গেছেন এবং মানুষের সেবা করতে পারলেই তিনি নিজেকে ধন্য মনে করতেন, আশা করি তার পরিবার পরিজন আর শুভাকাঙ্ক্ষীরা আমার পাশে থেকে জাতীয়তাবাদী দল বিএনপির ঐক্য শক্তিকে আরো শক্তিশালী ওর সমৃদ্ধশালী করবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||