বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন মসজিদের পাশ ঘেঁষে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বিজয় চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, “ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের রায় নিয়ে সংসদে যেতে চাই।”
এসময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজি হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল এবং সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।এতে অংশ নেন,১০ ইউনিয়নের সকল স্তরের জনগণ।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||