শেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে একটি যুব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনটি রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় শেরপুর পৌর শহরের ডিঘারপাড় এলাকায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর কলেজ শাখা এ সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাত।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম এবং রাকসুর সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান,
জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, শেরপুর পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান এবং সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার।
এছাড়াও একাদশ শ্রেণির বিভিন্ন শিক্ষার্থী ও স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সম্মেলনে অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব ও ভবিষ্যৎ প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||