মানিকগঞ্জ শিবালয় উপজেলায় অভিযোগের ভিত্তিতে উলাইল ইউনিয়নের রূপসা বাজারে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য সরকারি ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় করছে এমন অভিযোগে ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের এক অভিযান ১৫ ই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল হতে সন্ধ্যা পর পর্যন্ত পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমান আদালত শিবালয় থানা পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় রূপসা বাজারের ত্রিনাথ ক্রোকারিজ এর প্রতিনিধি শিশির দত্তকে সাক্ষীগণের সম্মুখে অভিযোগ স্বীকারোক্তির ভিত্তিতে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং ভবিষ্যতে এহেন অপরাধ না করার জন্য সতর্ক করে দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। এ সময় তিনি বলেন,জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||