মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), যশোর-এর মাদকবিরোধী অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।ডিএনসি সূত্র জানায়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা ২০ মিনিটে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজারহাট শ্মশানের দক্ষিণ পাশে অবস্থিত ‘বি. কে. সিটি হোটেল এন্ড রিসোর্ট’-এর সামনে, যশোর-খুলনা মহাসড়কে তল্লাশিকালে দুই নারীকে আটক করা হয়।আটককৃতরা হলেন— সকিনা আক্তার (৩০) ও শুকুতারা (২০)। সকিনা আক্তার কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্প সি-ব্লকের বাসিন্দা এবং শুকুতারা একই থানার কুতুপালং রেজিস্টার ক্যাম্প বি-ব্লকের বাসিন্দা। তারা উভয়েই রোহিঙ্গা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মধ্যে ৬ হাজার ও ৮ হাজার পিস পৃথকভাবে বহন করা হচ্ছিল। এছাড়াও আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।এ বিষয়ে ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আখতার জানান, উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||