ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১২/০১/২০২৬ খ্রি. তারিখ ২৩:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। পান্না আক্তার (২৪), পিতা-আবুল কাশেম, মাতা-ছেনোয়ারা বেগম, সাং-উত্তর নডালিয়া, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন ।
উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-২৭, তারিখ-১৩/০১/২০২৬ খ্রিঃ ধারা-৩৬(১) সারণির ১০ (ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮: রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||