আগামী ৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আশুলিয়া ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৭ নং ওয়ার্ডের কিন্ডারগার্ডেন শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় দোসাইদ কলেজ মাঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের জনপ্রিয় নেতা ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভাটির আয়োজন করেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব তাইজুল ইসলাম। তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি ও সম্মান রক্ষায় যুবদল সবসময় পাশে থাকবে।
এছাড়াও একই দিন দুপুর তিনটার পরে আশুলিয়া ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের ইমাম ও মোয়াজ্জেম এবং মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মীয় শিক্ষা ও সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উভয় সভায় এলাকার শিক্ষক সমাজের বিপুল সংখ্যক প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাগুলো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||