হযরত খাজা মঈনউদ্দীন চিশতী (রহ.)-এর স্মরণে ৩৪তম খাজা ডে উপলক্ষে ৮১৪তম ওরশ পালিত
রবিউল আলম রাজু :
বিশ্বখ্যাত সুফি সাধক, মানবতার দিশারি হযরত খাজা মঈনউদ্দীন চিশতী (রহ.)-এর পবিত্র স্মরণে ৩৪তম খাজা ডে উপলক্ষে তাঁর ৮১৪তম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ১১ রজব ১৪৪৭ হিজরি মোতাবেক ০১ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওরশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, ওয়াজ নসিহত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ওয়াজে বক্তারা হযরত খাজা মঈনউদ্দীন চিশতী (রহ.)-এর আদর্শ, মানবপ্রেম, সহনশীলতা ও ইসলামের শান্তির বাণী তুলে ধরেন। তারা বলেন, খাজা সাহেবের জীবন দর্শন আজও মানবজাতির জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ওরশ ও দোয়া মাহফিলের আয়োজন করেন আলহাজ্ব শাহ মোঃ আফজাল হোসেন আল চিশতী নিজামিয়া।
এ সময় ওরশে বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত ও আশেকানগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ধর্মীয় আবহ ও আত্মিক প্রশান্তি।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||