ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শ্রীমঙ্গল পৌরসভা, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন, কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও কমলগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮৯ জন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন—
মোঃ মহসিন মিয়া (স্বতন্ত্র),
শেখ নূরে আলম হামিদী (বাংলাদেশ খেলাফত মজলিস),মোহাম্মদ আব্দুল রব (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মুঈদ আশিক চিশতী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি)
এবং মোঃ মুজিবুর রহমান চৌধুরী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি)।
নির্ধারিত সময়ের মধ্যে আরও প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেন বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||