শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাগরপুর উপজেলার রাথুরা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হবু মিয়া নাগরপুর উপজেলার রাথুরা গ্রামের বাসিন্দা। তিনি মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডে ফজলু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থেকে টমটম চালাতেন।
রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৪।
মির্জাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম জানান, দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক তাকে জেলহাজতে পাঠিয়ে পরে আদেশ দেওয়ার দিন ধার্য করেন।
তিনি বলেন, গ্রেপ্তার হবু মিয়াকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটন করা হবে বলে তিনি জানান।
১ নভেম্বর দুপুরে গোলাপীর স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আব্দুল কাদের পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন।
২৩ অক্টোবর সন্ধ্যায় তিন সন্তানের জননী গোপালী বেগম সদরের বাওয়ার রোডে তার বাবা বিশু মিয়ার বাসা থেকে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর ২৬ অক্টোবর সকালে মির্জাপুর থানা সংলগ্ন বারোখালী খাল থেকে হাত-পা বাঁধা তার অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গোলাপীর পিতা বিশু মিয়া অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||