কাশিমপুরে আওয়ামী লীগ নেতা ভুমিদস্যু মান্নান মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সাংবাদ সম্মেলন।
জুলফিকার আলী জুয়েলঃ
গাজীপুরের কাশিমপুর এলাকায় আওয়ামী লীগ নেতা মান্নান মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে সাংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কাশিমপুর প্রেসক্লাবে এ সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. মনির হোসেন, আমির হোসেন ও জমির মালিক কুলসুম বেগম অভিযোগ করে বলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের নেতা মান্নান মিয়া প্রভাব খাটিয়ে তাদের মালিকানাধীন ১৪ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।ঠ
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি মান্নান মিয়া ও তার সহযোগীরা জমিটি দখল নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছিলেন,এরপর ২১/১২/২০২৫ তারিখ রাত আনুমানিক ১.৩০ ঘটিকার সময় ভূমিদস্যু মান্নানের নেতৃত্বে ১৫/১৬ জন হামলাকারী এসে আমার জমিতে নির্মানাধীন বাড়িঘর ভাংচুর করে ও আমার জমি দখলের হুমকি দেয়। এই বিষয়ে বাদী মনির হোসেন কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||