আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐকবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।
তিনি বলেন, নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। বিশেষ করে ডিজিটাল মাধ্যমে সহিংসতা ও হয়রানি রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, তিনি বলেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোরশেদা বেগম, ইউপি সদস্য মিন্টু মিয়া, শিশু সুরক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং কমিউনিটি হাব অর্গানাইজার মোঃ মেজবাউল হোসেন। বক্তারা নারী ও শিশু সুরক্ষায় কমিউনিটি হাবের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ডোমার উপজেলার ৭ নং ওয়ার্ড মটকপুর মনিহানি পাড়া যমুনা শিশু সুরক্ষা কমিউনিটি হাবের সামনে। স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সচেতনতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||