খালেদা জিয়া বিএনপির একার সম্পত্তি নন, তিনি দেশের সম্পদ আজিজুল বারী হেলাল
এসএম নুর ইসলাম
খুলনা রূপসা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা–৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, “বেগম খালেদা জিয়া বিএনপির একার কোনো সম্পত্তি নন। তিনি আজ এদেশের সম্পদে পরিণত হয়েছেন। তাকে শুধু বাংলাদেশের মানুষই নয়, সারা বিশ্ব চিনে।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খুলনার রূপসা বাস স্ট্যান্ড চত্বরে রূপসা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও সংগ্রামের কথা তুলে ধরে আজিজুল বারী হেলাল বলেন, “তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে। ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়াকে হয়রানি ও অপমান করতে একের পর এক মামলায় জড়ানো হয়েছিল।
তিনি আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর যখন দলের অনেক নেতা সুবিধাবাদী হয়ে স্বৈরাচারের কোলে আশ্রয় নিয়েছিল। তখন রাজপথে আপসহীন সংগ্রামে নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। তিনি ঘোষণা করেছিলেন— ‘হটাও এরশাদ, বাঁচাও দেশ; বেগম খালেদা জিয়ার নির্দেশ’।
বেগম জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, আজ শুধু রূপসা ঘাটেই নয়, সারা দেশের প্রান্তে প্রান্তে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। বিশ্বনেতারাও তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন। এমনকি জার্মানি ও কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে।
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান সার্বক্ষণিক চিকিৎসা তদারকি করছেন উল্লেখ করে তিনি বলেন, মেডিকেল টিম জানিয়েছে, বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। শারীরিকভাবে উপযোগী হলেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, নাজমুস সাকিব পিন্টু, জেলা বিএনপির সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আছাফুর রহমান, শেখ আব্দুর রশিদ, সুলতান মাহমুদ, আনিসুর রহমান আনিস, মল্লিক আব্দুস সালাম।
জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম ও নৈহাটি ইউনিয়ন বিএনপি'র সার্চ কমিটির সদস্য দিদারুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম, হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা কামরান হাসান, মাহমুদুল আলম লোটাস, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুল ইসলাম, মিকাইল বিশ্বাস, শফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ শিকদার, শাহাবুদ্দীন লাব আবু সাঈদ, কাজী আব্দুল হাকিম, শরিফুল ইসলাম খন্দকার, বনি আমিন সোহাগ, সাজ্জাদ সরদার, শাহজাহান প্রিন্স, সাইফুল মোড়ল, সবুর মেম্বার, নিয়াম মল্লিক, শিহাবুল ইসলাম সিহাব, সেকেন্দার, মনির খান, রাজু মল্লিকসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||