বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলটিতে উপস্থিত ছিলেন—
ইলিম মোঃ নাজমুল হোসেন, সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
মোঃ তাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল ঢাকা জেলা ও সাধারণ সম্পাদক আশুলিয়া থানা যুবদল।
মোঃ ইকবাল হোসেন, সভাপতি, স্বেচ্ছাসেবক দল আশুলিয়া ইউনিয়ন।
মোঃ মোশারফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া থানা যুবদল ও সাধারণ সম্পাদক আশুলিয়া ইউনিয়ন যুবদল।
মোঃ জাহের আলী, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল আশুলিয়া ইউনিয়ন।
মোঃ আব্দুল হাকিম, সাবেক সদস্য স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলা ও আহবায়ক কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক দল আশুলিয়া থানা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||