১৮ আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বে বের হয় বিরাট নির্বাচনী গনমিছিল
রবিউল আলম রাজু
আজ শুক্রবার বাদ জুম্মা ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জামায়াতে ইসলামের উদ্যোগে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি উত্তরা ১০ সেক্টরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
অনুষ্ঠানটি অঞ্চল সহকারী পরিচালক মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন—
- উত্তরা পশ্চিম আমীর মাজহারুল ইসলাম
- উত্তরা পূর্ব আমীর মাহফুজুর রহমান
- খিলক্ষেত পশ্চিম আমীর হাসনাইন আহমেদ
- তুরাগ মধ্য আমীর গাজী মনির হোসাইন
- তুরাগ দক্ষিণ আমীর আবু বকর সিদ্দিক
- তুরাগ উত্তর আমীর আলী হোসাইন
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার ও দলীয় বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। গণমিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||