রোববার ২৩/১১/২০২৫ ইং বিকেল ৩-৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইফ্রাহিম ইকবাল চৌধুরী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সঞ্চালনায় সভায় সাংবাদিকেরা নবাগত জেলা প্রশাসককে কর্মস্থলে আগমনে স্বাগত জানান। এসময় সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে পর্যটন, হাওর বিল লুঠকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ যানজট, মাদকের অবাধ ছড়াছড়ি, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
উল্যেখ্য যে, তৌহিদুজ্জামান পাভেল নতুন দায়িত্ব গ্রহণের আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক পরিচালনায় তার সুনাম রয়েছে। তৌহিদুজ্জামান পাভেল রাজনগর উপজেলার ইউএনও হিসেবে গত ৪/১০/২০১৭ ইং হইতে ৩০/০৪/২০১৮ ইং তারিখ পর্যন্ত ছিলেন।নতুন জেলা প্রশাসকের যোগদানের মাধ্যমে জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশা করছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||