বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গাজীপুর ০৬ আসনের ভবিষ্যৎ কান্ডারী ও টঙ্গী পূর্ব থানা বি.এন.পি'র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। দলের শীর্ষ নেতার নির্দেশনা মেনে কোনো ধরনের আনন্দ অনুষ্ঠান বা কেক কাটা ছাড়াই, অসহায় ও এতিমদের মাঝে খাবার ও বিপুল পরিমাণ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
শনিবার (২২শে নভেম্বর) বিকালে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী ও মানবিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি তার বক্তব্যে এই উদ্যোগের পেছনের কারণ ব্যাখ্যা করে বলেন: "আমাদের দলের নির্দেশনা রয়েছে জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো আনন্দ ও কেক কাটা যাবে না, তাই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। আবহাওয়া অধিদপ্তরের বলা হয়েছে এবার প্রচুর পরিমাণে ঠান্ডা পড়বে। টঙ্গী, পূবাইল ও গাছা এলাকায় অনেক মাদ্রাসায় হাজার হাজার এতিম বাচ্চা আছে—তাদের কথা চিন্তা করে শীত নিবারণের জন্য এ কম্বল বিতরণ কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এই কম্বল বিতরণ অব্যাহত থাকবে, যাতে করে তারা এই শীতের ঠান্ডা থেকে রক্ষা পায়।"
টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন রানা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদল এর আহ্বায়ক সদস্য ও টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক। ৫৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমান গাজী। টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। গাজীপুর মহানগর যুবদল এর আহ্বায়ক সদস্য রাজিব বিন শহিদ রিগানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বি.এন.পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||