আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার( ১৮ নভেম্বর) সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ -আশাশুনি) আসনে বিক্ষোভ ,মানববন্ধন ,সড়ক অবরোধের মতো লাগাতার কর্মসূচির ১৭ দিনে সরওয়ার্দী পার্কে বিক্ষোভ সমাবেশ পালন করেন মনোনয়ন বঞ্চিত ডাঃ শহিদুল আলমের অনুসারীরা।
বিএনপি গত ২ নভেম্বর ২৩৭ আসনের জন্য প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে। এরপর থেকে সারা দেশের বঞ্চিতদের ন্যায় সাতক্ষীরা-৩
( কালিগঞ্জ- আশাশুনি )আসনে কাজী আলাউদ্দিনকে হটিয়ে মনোনয়ন বাতিলের দাবি করে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে তাঁর অনুসারীরা নানান কর্মসূচি পালন করছেন।
সমাবেশে বক্তারা বলেন মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে ডাঃ শহিদুল আলমের বাসায় গেলে ডাঃ শহিদুল আলমের স্ত্রী অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকায় দেখা করতে না পারায় তার বেডরুমে ঢুকে ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা কাজী আলাউদ্দিনকে আইনের আওতায় এনে কালীগঞ্জ আশাশুনি এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন সমাবেশ থেকে।
ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে হাজার, হাজার মহিলা, পুরুষ নেতাকর্মী ও অনুসারীরা মিছিল সহকারে সোহরাওয়ার্দী পার্ক ময়দানের সমাবেশে এসে বিক্ষোভে ফেটে পড়েন। সমাবেশে বক্তারা বলেন দলমত ধর্ম, বর্ণ নির্বিশেষে ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন দিতে হবে। মনোনয়ন না দেওয়া এবং তাদের দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা কেউ ঘরে ফিরে যাবে না। এতে যদি দল থেকে কাহকে বহিষ্কার করা হয় তাহলে তারা গণপতাগের হুঁশিয়ারি দেন। তারা আরো বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের সময় তারা ডাঃ শহিদুল আলমকে কাছে পেয়েছে। তার কাছে ধর্মবর্ণ, দলীয় নেতাকর্মী ছাড়াও সব ধরনের মানুষ সেবা পেয়ে তাকে গরীবের ডাক্তার হিসেবে আখ্যা দিয়েছে। বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জনপ্রিয়তা যাচাই করে ডাঃ শহিদুল আলমের মনোনয়ন দাবি করেন ধানের শীষের বিজয়ের জন্য।
অপরদিকে মনোনয়ন পাওয়া কাজী আলাউদ্দিনের সমর্থকরা সমাবেশের ডাক দিয়েছেন। গত কালকের সমাবেশে জেলা বিএনপি সদস্য ও কালীগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , বিএনপি নেতা নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন,
উপজেলা যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান , স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম ,উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ হোসেন সহ কালিগঞ্জ উপজেলা এবং আশাশনি উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে আজ আবারও লাগাতার কর্মসূচির বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||