সাম্য ও সমতায়, দেশ গর্বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহিদুল আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শওকত করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি গোলাম রব্বানী প্রধান, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সাম্য ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ করছে।
শেষে উন্নয়নমুখী সমবায়ের লক্ষ্য ও অর্জন নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং সকলে মিলে সমবায়ের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||