অবিলম্বে গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারসহ ৮ দফা দাবি জানিয়েছে ‘মায়ের ডাক’ এর সংগঠন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) হাইকোর্টের মাজার গেইটে মায়ের ডাক সংগঠনটি মানববন্ধনের আয়োজন করে। সেখানেই গুম হওয়া পরিবারের সদস্যরা এ কথা বলেন।
গুম হওয়া পরিবারের সদস্যরা বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবি জানিয়ে আসা হচ্ছে অনেক দিন থেকে কিন্তু এখানো আমরা কোনো বিচার পাইনি।
এক ভুক্তভোগী বলেন, একজন খুনি সে তো খুনিই, তিনি সেনাবাহিনীর কেউ হোক বা প্রধানমন্ত্রী হোক খুনি তো খুনিই। বিচার হতে হবে। সরকার যদি খুনের বিচার না করে তাহলে আমরা কার কাছে যাবো।
গুম থেকে না ফেরা ব্যক্তিদের খোঁজ চেয়ে, জড়িত পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনাসহ ৮ দফা দাবি জানান মায়ের ডাকের সংগঠকের নেতা সানজিদা ইসলাম তুলি।
গত ১৪ মাসে একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ করেছেন তারা। সম্প্রতি গুমের দুটি মামলায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। যার প্রেক্ষিতে সেনা হেফাজতে সাবেক-বর্তমান ১৫ সেনা কর্মকর্তা। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের।
এদিন শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। আর হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফসহ ৫ জনের বিরুদ্ধে কুষ্টিয়ার দুই হত্যা মামলার শুনানি হয় ট্রাইব্যুনাল-২।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||