ডিজিটাল যুগের সৃজনশীল তরুণদের একত্রিত করার লক্ষ্যে ডিমলা উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা”। ইতিমধ্যেই এই মিলনমেলার সফল আয়োজনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটিতে উপস্থিত সকলের সম্মতিক্রমে
মোঃ ডাবলু মিয়া-কে সভাপতি করে মোঃ রোকনুজ্জামান রোকন-কে সদস্য সচিব এবং মোঃ মমিনুর রহমান -কে কার্যকরী সদস্য ঘোষনা করা হয়। খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, বর্তমান প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দেশ ও সমাজের নানা দিক তুলে ধরছে। তাদের সৃজনশীলতা, পরিশ্রম এবং ইতিবাচক ভাবনাকে আরও উৎসাহিত করতেই এই মিলনমেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
উক্ত কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলায় ডিমলা উপজেলার সকল কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে থাকবে পারস্পরিক মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময়, নতুন ধারণা নিয়ে আলোচনা এবং একে অপরের পাশে থেকে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি।
আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে, এই মিলনমেলা ডিমলা উপজেলার তরুণ কনটেন্ট নির্মাতাদের মধ্যে বন্ধন ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে একটি অনন্য ভূমিকা রাখবে
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||