নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রায় (অপূর্ব পাল) কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) বাদ আছর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আলেম সমাজ, সাধারণ মানুষ ও তরুণ সমাজের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভকারীরা অপূর্ব রায়ের ফাঁসির দাবি জানিয়ে ব্লাসফেমি আইন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তারা পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী অপতৎপরতারও তীব্র প্রতিবাদ করেন।
মিছিলটি স্থানীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “পবিত্র কুরআন আমাদের ঈমানের মূল ভিত্তি। কুরআন অবমাননা মুসলিম জনতার হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এর ন্যায্য বিচার না হলে সারাদেশে আরও তীব্র আন্দোলন গড়ে উঠবে।”
বিক্ষোভ মিছিলে অংশ নেন নাগেশ্বরী উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম সমাজ, ও সাধারণ মানুষ।
এসময় উপস্থিত ছিলেন অনলাইন একটিভিস্ট মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীসহ আরও অনেকে।
| | প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন, ||